লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডিবির জালে মাদকসেবী, উদ্ধার ১১ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী | 

পটুয়াখালী সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ জামাল বেপারী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশের একটি চৌকস দল।

আটককৃত জামাল বেপারী ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে এবং টেংরাখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদক সেবনের সঙ্গে জড়িত—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে খলিশাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে জামাল বেপারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে ১১ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদকগুলো জব্দ করে ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। আটক জামাল বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে পটুয়াখালী জেলা পুলিশ বদ্ধপরিকর জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান

পটুয়াখালীতে ডিবির জালে মাদকসেবী, উদ্ধার ১১ পিস ইয়াবা

প্রকাশিত হয়েছে: ০৭:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬