লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শনিবার সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় প্রকাশ পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা একটি পুকুরে বিষ প্রয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরদিন সকালে পুকুরে রুই, কাতলা ও অন্যান্য কার্প জাতীয় মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।
পুকুরটি সোহেল রানা নামে একজন স্থানীয় ব্যক্তির বলে জানা গেছে, যিনি তাহেরপুর পৌরসভার যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অনুপস্থিত রয়েছেন এবং বর্তমানে আত্মগোপনে আছেন।
এ বিষয়ে সোহেল রানা দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এলাকা থেকে দূরে রয়েছেন এবং তাঁর স্বজনরা পুকুরটির দেখাশোনা করছিলেন। নিরাপত্তাজনিত কারণে সেখানে নিয়মিত পাহারাদার রাখা সম্ভব হয়নি বলে তিনি জানান। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।
এদিকে স্থানীয়দের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬