লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন যে, এখন থেকে তিনি বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানাগুলো ধ্বংস করবেন। রবিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

প্রতিমন্ত্রী তার পোস্টে অভিযোগ করেন, কিছু নামকরা গণমাধ্যমের আইনজীবী প্যানেল আইনের ধারা নিয়ে যেভাবে ব্যাখ্যা দিচ্ছে, তা দেখে মনে হচ্ছে তারা হয়তো মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার ছিল। তিনি দাবি করেন, তার অভিযানের পর থেকেই এই মহলটি বন্য পশুর মতো আচরণ করছে।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন আরও লেখেন, যারা এই সংবাদমাধ্যমগুলোকে অর্থায়ন করে এবং যারা মাদকের আখড়া পরিচালনা করছে, তাদের সব আস্তানা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তিনি বলেন, তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স করা অস্ত্র থাকলেও এখন থেকে তিনি বাঁশের লাঠি ব্যবহার করবেন।

তিনি আরও উল্লেখ করেন, এই অভিযানের সময় পুলিশ দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদক কারবারিদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। মাদকবিরোধী এই সংগ্রাম ১৬ কলা পূর্ণ করা হবে বলেও তিনি ইনশাআল্লাহ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে দুই গ্রামে সুপেয় পানির প্ল্যান্ট চালু করল আবুল খায়ের গ্রুপ

বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬