লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় মাদকসহ জহির নামে এক মাদক কারবারিকে আটক করল এলাকাবাসী

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় বিপুল পরিমাণ মাদকসহ জহির হোসেন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বরুড়া উপজেলার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জহির হোসেন একই এলাকার বাসিন্দা বলে জানায় এলাকাবাসী।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহির হোসেন এলাকায় গোপনে মাদক সেবন করে আসছিল। তার সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। ঘটনার সময় তাকে সন্দেহজনকভাবে মাদকসহ ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তার কাছ থেকে মাদক উদ্ধার করা হলে এলাকাবাসী তাকে আটকে রেখে বরুড়া থানা পুলিশকে খবর দেয়।
​সংবাদ পেয়ে বরুড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদকসহ অভিযুক্ত জহিরকে হেফাজতে নেয়। এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে বরুড়া থানায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বরুড়ায় মাদকসহ জহির নামে এক মাদক কারবারিকে আটক করল এলাকাবাসী

প্রকাশিত হয়েছে: ১০:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬