লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লার বরুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিজয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসাদুজ্জামান রনি।​ প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহনশীলতার শিক্ষা দেয়। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া অনুশীলনের বিকল্প নেই।” তিনি বিজয়ী শিক্ষার্থীদের আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে উপজেলার সুনাম বয়ে আনার আহ্বান জানান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পলিথিন ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৬:৩৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬