লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল চেকপোস্টে অসুস্থ হয়ে ভারতীয় যাত্রীর মৃ/ত্যু

বাংলাদেশে বেড়াতে এসে ভারতে ফেরার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃ/ত্যু হয়েছে। তিনি কলকাতার বাসিন্দা।

মোঃ মিলন হোসেন : যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্টে একটি পরিবহন থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে ভারতে ফেরার জন্য বুধবার ভোরে বেনাপোল চেকপোস্টে আসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার স্ত্রী সঙ্গে রয়েছেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাবি প্রাধ্যক্ষ অপসারণের দাবিতে ইব্রাহীমের দ্বিতীয় দিনের অবস্থান

বেনাপোল চেকপোস্টে অসুস্থ হয়ে ভারতীয় যাত্রীর মৃ/ত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬