লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ২

অনলাইন ডেস্ক রিপোর্ট:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় মোছা. মমতা বেগম (৫৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তথ্যে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা গাঁজা সুপারি ভর্তি বস্তার নিচে লুকিয়ে ঢাকায় পাচারের পরিকল্পনা ছিল। সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাদা প্যাকেটে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় অটোরিকশা চালককেও সহযোগী হিসেবে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক নারী স্থানীয় এক ব্যক্তির নাম উল্লেখ করেন, যাকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত হয়েছে: ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬