লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠি সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সদর হাসপাতালে কর্মরত পাঁচজন চিকিৎসক, সাতজন স্বাস্থ্যসেবিকা, একজন স্টোরকিপার ও একজন পরিসংখ্যানবিদসহ মোট ১৪ জন অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আককাস সিকদার। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।

এ সময় কর্মসূচির বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. সানিয়াত আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনা, রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা, এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত হয়েছে: ০৪:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬