লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“হিসাব নিয়ে উত্তেজনা: চেয়ারম্যানকে মারতে উদ্যত সচিব, অবরুদ্ধ করে রাখল স্থানীয়রা”

অনলাইন ডেক্স নিউজ:

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর মারমুখী আচরণ করেন সচিব আলিউল ইসলাম। পরে ক্ষুব্ধ স্থানীয়দের রোষের মুখে পড়ে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলমের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন চেয়ারম্যান। এ সময় সচিব আলিউল ইসলাম উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে চেয়ারম্যানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিব চেয়ারম্যানের দিকে মারমুখী হয়ে ওঠেন। উপস্থিত ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পরিষদ কার্যালয়ে এসে সচিবকে অবরুদ্ধ করে রাখে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, সচিব আলিউল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফান্ডের অর্থ তছরুপ, সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং অনিয়মের নানা অভিযোগ রয়েছে।
ইউপি চেয়ারম্যান জানান, অনুমোদন ছাড়াই বিভিন্ন কেনাকাটা করে অতিরিক্ত বিল দেখানোর অভিযোগ রয়েছে সচিবের বিরুদ্ধে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

“হিসাব নিয়ে উত্তেজনা: চেয়ারম্যানকে মারতে উদ্যত সচিব, অবরুদ্ধ করে রাখল স্থানীয়রা”

প্রকাশিত হয়েছে: ০১:৫৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬