লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭৯ আসনে জামায়াত, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে ৪৭টি আসন আপাতত ফাঁকা রেখে বাকি ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গতকাল রাতের সংবাদ সম্মেলনে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসন বণ্টনের বিস্তারিত তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
ঘোষিত সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলামীর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও নেজামে ইসলাম পার্টি ২টি করে আসনে প্রার্থী দেবে। কিছু আসন পরবর্তীতে সিদ্ধান্তের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এই নির্বাচনী ঐক্যের অংশ হলেও বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবারের নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না। তবে তারা জোটের শরিক হিসেবে থাকছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে ১০ দলের শীর্ষ নেতারা একসঙ্গে হাত তুলে ঐক্যের বার্তা দেন। এ সময় হলজুড়ে নেতা-কর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “জোট ভাঙেনি। এটি আসলে জোট নয়, একটি নির্বাচনী ঐক্য। কোনো একটি দল কোনো কারণে একমত না হলেই ঐক্য ভেঙে গেছে—এমনটা বলা ঠিক নয়।”
ইসলামী আন্দোলনের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, “শুরুর দিকে একটি দল আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা আশাবাদী, তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে।”

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

১৭৯ আসনে জামায়াত, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০২:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬