লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশে ফেরা এই নারীরা হলেন সাবিনা বেগম, নুরবানু, টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার, শিরিনা খাতুন ও সুমি খাতুন। তারা নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এই নারীরা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে ভারতের পুনে এলাকায় অবস্থানকালে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে দেশটির পুলিশের হাতে তারা আটক হন। আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর পর তাদের দুই থেকে সাড়ে তিন বছর মেয়াদে সাজা হয়। পুনের কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানিয়েছেন, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ১০ নারীকে গ্রহণ করা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

প্রকাশিত হয়েছে: ১০:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬