লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

এর আগে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। এরপর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে বিচারকের এজলাসে তোলা হয়, যেখানে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ উত্তরায় নিজের বাসা থেকে বের হয়েছিলেন। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে মেসেজ পাঠিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি বাসায় ফিরছেন, তবে এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন বুধবার বিকালে তুরাগ নদ থেকে নৌ পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে। তার সঙ্গে থাকা আইফোনের সূত্র ধরেই পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

জনপ্রিয় সংবাদ

শত্রুর যেকোনো হামলার জবাবে ভৌগোলিক সীমা মানবে না ইরান: খামেনি

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত হয়েছে: ১১:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬