লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর যাত্রা শুরু

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’—এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে শহরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশকেও সুন্দর করতে কাজ করছে। তিনি আরও বলেন, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্বে আসীন হবে। বিশ্বের অস্থির পরিস্থিতিতে ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে এবং তাদের এই অবদান ভবিষ্যতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি কাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং পরে কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পুরী। রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা মিলে মোট দুই হাজার ২০০ জন এই আয়োজনে অংশগ্রহণ করছেন। শিশুদের নেতৃত্বের গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে এই ক্যাম্পুরীতে ১২টি উচ্ছাস ও পাঁচটি উৎসবের আয়োজন রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নাটোরে ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে: ১০:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬