লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার আটককেন্দ্র থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৭ মিনিটে তাদের বহনকারী বুরাক এয়ারের ফ্লাইটটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় লিবিয়া সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরত আসা এই বাংলাদেশিদের একটি বড় অংশ মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। অবৈধভাবে লিবিয়ায় প্রবেশের পর তাদের অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

ফেরত আসা এই নাগরিকদের খাদ্য, প্রাথমিক চিকিৎসা, সাময়িক আবাসনের ব্যবস্থা এবং যাতায়াত খরচ বহন করেছে আইওএম। পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসন ও মানবপাচারের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেরত আসা ব্যক্তিদের তিক্ত অভিজ্ঞতার কথা অন্যদের জানানোর আহ্বান জানিয়েছে।

এর আগে, গত ১৮ আগস্ট আইওএমের সহযোগিতায় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছিলেন। তার দুই সপ্তাহ পর এই নতুন দলটি দেশে ফিরল।

জনপ্রিয় সংবাদ

মব কালচার মোকাবিলায় নতুন আইনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়ার আটককেন্দ্র থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬