১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ মারা গেলে যে দোয়াটি পড়তে বলেছেন প্রিয় নবী (সা.)

মৃত্যু—এক অমোঘ সত্য, যা প্রতিটি প্রাণীকে স্পর্শ করবে। ইসলামে, কোনো আপনজনের মৃত্যুতে উচ্চস্বরে বিলাপ বা কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। রাসূলুল্লাহ (সা.) মৃত ব্যক্তির জন্য একটি বিশেষ দোয়া পড়তে শিখিয়েছেন, যা তার জন্য ক্ষমা ও উচ্চ মর্যাদা কামনা করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দোয়াটি হলো:

اللَّهُمَّ اغْفِرْ لِفُلاَنٍ (بِاسْمِهِ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ

উচ্চারণ: “আল্লাহুম্মাগফির লি ফুলানিন (এখানে মৃত ব্যক্তির নাম বলবে) ওয়ারফা’ দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন। ওয়াফসাহ লাহু ফি ক্বাবরিহি ওয়া নাউইর লাহু ফিহি।”

অর্থ: “হে আল্লাহ! (অমুককে) ক্ষমা করে দিন এবং হেদায়েত প্রাপ্তদের মধ্যে তার মর্যাদা উন্নত করুন। যারা চলে গেছে, তাদের মধ্যে তার রেখে যাওয়া স্বজনদের আপনিই অভিভাবক হোন। হে জগতসমূহের প্রতিপালক! আমাদের ও তাকে ক্ষমা করুন। তার কবরকে প্রশস্ত করে দিন এবং তাতে আলোকময় করে দিন।”

এই দোয়াটি মৃতের জন্য আল্লাহর কাছে ক্ষমা, রহমত এবং জান্নাতে উচ্চ মর্যাদার প্রার্থনা। এটি শোকাহত পরিবারের জন্য সান্ত্বনা এবং মৃত ব্যক্তির জন্য পরকালীন কল্যাণের মাধ্যম।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং মৃতদের জন্য দোয়া করার তৌফিক দান করুন।

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

কেউ মারা গেলে যে দোয়াটি পড়তে বলেছেন প্রিয় নবী (সা.)

প্রকাশিত হয়েছে: ১২:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫