সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি-এর আজকের সব ম্যাচ বাতিল করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দেশের এই শোকাবহ পরিস্থিতিতে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিতব্য দুটি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের ম্যাচগুলো ছিল সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিসিবি আরও জানিয়েছে যে, বাতিল হওয়া ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সংশোধিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















