Thank you for reading this post, don't forget to subscribe!
শিশুদের ত্বক খুবই সংবেদনশীল ও কোমল, তাই তাদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। পরিবেশগত কারণ যেমন শুষ্ক আবহাওয়া বা দূষণের কারণে শিশুদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ত্বকের যত্নে সামান্য ভুলও চর্মরোগের কারণ হতে পারে। শীতকালে ত্বক খসখসে হয়ে যাওয়া, র্যাশ বা অ্যালার্জি খুবই সাধারণ ঘটনা।
শিশুরোগ বিশেষজ্ঞরা বলেছেন, বাবা-মায়েরা প্রায়শই অজান্তে কিছু ভুল করে থাকেন, যা শিশুর ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। আসুন জেনে নিই, বাবা-মায়েদের যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত:
১. প্রাপ্তবয়স্কদের স্কিনকেয়ার পণ্য ব্যবহার:
অনেক বাবা-মা শিশুর ত্বকে প্রাপ্তবয়স্কদের স্কিনকেয়ার পণ্য ব্যবহার করেন, যা ক্ষতিকর। এসব পণ্যে শক্তিশালী রাসায়নিক, অ্যালকোহল ও কৃত্রিম সুগন্ধি থাকে, যা শিশুর ত্বকের প্রতিরক্ষা স্তর নষ্ট করে দিতে পারে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি হাইপো-অ্যালার্জেনিক পণ্য ব্যবহার করা উচিত।
২. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষার অভাব:
শিশুর ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। সানস্ক্রিন ব্যবহার না করা একটি বড় ভুল। সূর্যের ইউভি রশ্মি শিশুর ত্বকের মারাত্মক ক্ষতি করে, যা সানবার্ন ও ভবিষ্যতে ত্বকে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। মেঘলা দিনেও কমপক্ষে এসপিএফ ৩০-যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত এবং প্রতি দুই ঘণ্টা পর পর তা পুনরায় লাগানো প্রয়োজন।
৩. অতিরিক্ত গোসল ও গরম পানি ব্যবহার:
শিশুকে ঘন ঘন গোসল করানো বা অতিরিক্ত গরম পানি ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকর। এতে ত্বকের প্রাকৃতিক তেল সরে যায়, ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। সামান্য গরম পানিতে স্বল্প সময়ের জন্য গোসল করানো উচিত।
অনেকে মনে করেন শিশুর নরম ত্বকের অতিরিক্ত হাইড্রেশন বা আর্দ্রতার প্রয়োজন নেই, কিন্তু গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক শুষ্ক হয়ে ওঠে। একটি মৃদু ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং শুষ্কতা ও একজিমার মতো সমস্যা প্রতিরোধে সাহায্য করে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















