লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, ইউএই ও ইন্দোনেশিয়া

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৬ নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টটি আগামী ২৮ আগস্ট শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এই সূচি অনুযায়ী, নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ দলের গ্রুপে থাকা অন্য প্রতিপক্ষরা হলো বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চীন।

টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ সেপ্টেম্বর টাইগ্রেসরা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এছাড়া ‘এ’ গ্রুপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াইটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সেমিফাইনাল ম্যাচগুলো ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবশেষে ১৩ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

হাসিনার বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, ইউএই ও ইন্দোনেশিয়া

প্রকাশিত হয়েছে: ১১:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬