১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ

দাবিদাওয়া আদায়ে কঠোর কর্মসূচি

Thank you for reading this post, don't forget to subscribe!

সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক নোটিশে জানানো হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশের সব এলপিজি বিপণন কেন্দ্র, ডিলার ও পরিবেশকের মাধ্যমে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির এলপিজি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত করা হবে।
নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে এলপিজি ব্যবসায়ীরা ন্যায্য বিভিন্ন দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন। বাধ্য হয়েই তারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের দাবিগুলো তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। তখন তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।
এলপিজি সরবরাহ বন্ধ থাকলে রান্নার জ্বালানি নিয়ে সাধারণ ভোক্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ

প্রকাশিত হয়েছে: ০২:২৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬