১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার সিদ্ধান্ত বদল, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট আয়োজনকে ঘিরে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, প্রার্থীর যোগ্যতা–অযোগ্যতা এবং রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়ে ইসির এমন অবস্থান নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
সর্বশেষ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পড়েছে পাবনা-১ ও পাবনা-২ আসন। এসব জটিলতার প্রেক্ষিতে আপাতত ওই দুই আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আপিল করে আবার প্রত্যাহার
পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিল নির্বাচন কমিশন। তবে হঠাৎ করেই সেই আপিল আবেদন প্রত্যাহার করে নেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গত ৫ জানুয়ারি আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে ইসি এ সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানা গেছে।
এর আগে, হাইকোর্টের রায়ের আলোকে গত ২৪ ডিসেম্বর পাবনা-১, পাবনা-২ এবং ফরিদপুর-২ আসনের সীমানা পরিবর্তন করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেট অনুযায়ী পাবনা-১ আসন গঠন করা হয় সাঁথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করে।
অন্যদিকে পাবনা-২ আসন থেকে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার একই পৌরসভা ও চারটি ইউনিয়ন বাদ দেওয়া হয়।
নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে শঙ্কা
নির্বাচন সংশ্লিষ্ট একাধিক বিষয়ে এভাবে বারবার সিদ্ধান্ত বদল করায় জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোট আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের এ ধরনের অস্থির সিদ্ধান্ত মাঠপর্যায়ে প্রশাসন ও প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।
এ অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসির ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার সিদ্ধান্ত বদল, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: ০৫:৩৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬