দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দুয়া উপজেলা বিএনপির একাধিক নেতা বহিষ্কার
Thank you for reading this post, don't forget to subscribe!
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দুয়া উপজেলা বিএনপির একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতারা বিভিন্ন সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এ কারণে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে বিএনপির আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Several Kendua Upazila BNP Leaders Expelled for Violating Party Discipline
Several leaders of Kendua Upazila unit of the Bangladesh Nationalist Party (BNP) have been expelled for violating party discipline and engaging in anti-organizational activities.
The decision was announced on Saturday (February 7) afternoon through an official press release signed by Kendua Upazila BNP President Zainal Abedin Bhuiyan and General Secretary Mujibur Rahman Majnu.
According to the press release, the expelled leaders were involved in activities that went against party decisions on multiple occasions. As a result, the party decided to remove them from all organizational positions, including their primary membership.
Party insiders stated that BNP will take strict action against anyone found violating party ideology and organizational discipline in the future. The move is seen as a step to strengthen internal unity and reinforce discipline at the grassroots level.
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















