০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

Thank you for reading this post, don't forget to subscribe!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ উপলক্ষে প্রেসক্লাব ত্রিশালের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় প্রেসক্লাব ত্রিশাল প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা প্রেসক্লাব মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল।

সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মাটি ও মানুষের স্টাফ রিপোর্টার এটিএম মনিরুজ্জামান, রংধনু টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক প্রকৌশলী জিহাদ হোসেন চৌধুরী, সাংবাদিক দ্বীপজয় সরকার, মোঃ ইউসুফ, শাহীনুর ইসলাম প্রমূখ।

এছাড়াও এ সময় প্রেসক্লাব ত্রিশাল সহ উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য বৈশাখী ভোজের আয়োজন করা হয় এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

প্রকাশিত হয়েছে: ১২:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬