০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে শেষ হলো চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা ২০২৬’

অনলাইন ডেস্ক :

Thank you for reading this post, don't forget to subscribe!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এ মেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম, এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহিদ আবু সাঈদের মতো তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জ্ঞান অর্জনের বিকল্প নেই। বই মানুষের জ্ঞান ও চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিশ্ববিদ্যালয়কে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বইমেলা একটি সর্বজনীন সাংস্কৃতিক আয়োজন, যা আলোকিত মানুষ গঠনে সহায়ক। উত্তরবঙ্গের মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ভবিষ্যতে বইমেলার পরিসর আরও বড় করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং প্রিমিয়াম ফ্রুটসের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ আল সাগর।
সমাপনী দিনে গ্রন্থ পর্যালোচনা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এ বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

বেরোবিতে শেষ হলো চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা ২০২৬’

প্রকাশিত হয়েছে: ১২:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬