০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে কুবি ইউট্যাবের নিন্দা, আইনানুগ ব্যবস্থার দাবি

Thank you for reading this post, don't forget to subscribe!

কুবি প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউনিট।

রবিবার (২০ এপ্রিল) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ইউট্যাব কুবি ইউনিট জানায়, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। মতভিন্নতা গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ হলেও তা প্রকাশের ক্ষেত্রে ন্যূনতম শিষ্টাচার, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখা আবশ্যক। সাম্প্রতিক এই বক্তব্য সেই ন্যূনতম মানদণ্ডকেও লঙ্ঘন করেছে এবং জনপরিসরে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়াতে ভূমিকা রাখে। একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর যেভাবে জনসমর্থন অর্জন করেছেন এবং দেশ ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন ইতিবাচক উদ্যোগের মাধ্যমে সুনাম বৃদ্ধি করেছেন, তা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা অপপ্রচারের মাধ্যমে ক্ষুণ্ণ করা সম্ভব নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অশালীন বক্তব্য দেশের সচেতন নাগরিকসমাজ কখনোই মেনে নেবে না এবং এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জনগণই প্রতিহত করবে।

এছাড়া, রাশেদ প্রধানকে তার এই অনভিপ্রেত ও আপত্তিকর বক্তব্যের জন্য অবিলম্বে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় রাশেদ প্রধান তারেক রহমানকে কুলা/ঙ্গার সম্বোধন করে অশালীন বক্তব্য দেন।

অমি দেব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
০১৬০৩৯২৪০৮৪

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেরোবির হলে চুরি, এবার ৫ নিরাপত্তা প্রহরীকে বদলি

রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে কুবি ইউট্যাবের নিন্দা, আইনানুগ ব্যবস্থার দাবি

প্রকাশিত হয়েছে: ০৬:৫২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬