লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

দেশের ৬৪টি জেলায় সরকারি কার্যক্রমের সমন্বয় ও তদারকির দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপ। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করেছে। দায়িত্বপ্রাপ্ত এসব ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম তদারকি করবেন। এছাড়া দুর্নীতি ও মাদক নির্মূলে তারা প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পূর্বের ফ্যাসিস্ট শাসনামলে অনেক জেলায় উন্নয়নের নামে কাগজে-কলমে বরাদ্দ দেখানো হলেও বাস্তবে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। এই লুট করা অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়া বাকি অর্থ দেশের ভেতরে সামাজিক অবক্ষয়, মাদক বিস্তার এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই প্রেক্ষাপটেই জেলা পর্যায়ে প্রশাসনিক তদারকি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে চোরাচালান প্রতিরোধ, পুরোনো অপরাধ দমন এবং মাদকের অপব্যবহার রোধে দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তারা। প্রয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিয়ে তারা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

দায়িত্ব বণ্টনের তালিকায় দেখা যায়, ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর; আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়; আবদুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর; নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা এবং খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জের দায়িত্ব পেয়েছেন। এছাড়া আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার; মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি চট্টগ্রাম; এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা; আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দায়িত্ব পালন করবেন।

তালিকায় আরও রয়েছেন জাকারিয়া তাহের (ফেনী ও নোয়াখালী), সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ), সাচিং প্রু (কক্সবাজার) এবং মো. শরীফুল আলম (টাঙ্গাইল ও নরসিংদী)। শামা ওবায়েদ ইসলাম মাদারীপুর ও শরীয়তপুর; অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ; আব্দুল বারী বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিন ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন।

পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাবিবুর রশিদ গাজীপুর ও নারায়ণগঞ্জ; মো. রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব সামলাবেন। এছাড়া ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা; শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল; ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ; আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠি; মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ; মো. জি কে গউছ সিলেট ও সুনামগঞ্জ; মিয়া নূরুদ্দিন আহমেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের দায়িত্ব পেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

প্রকাশিত হয়েছে: ০২:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬