লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এবারের লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের এই রোল নম্বর প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এই লিখিত পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত এই ফলাফলটি সম্পূর্ণ সাময়িক। পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করার পরই চূড়ান্ত ফলাফল গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

কমিশন জানিয়েছে, সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর তালিকায় সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধুমাত্র কারিগরি বা পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন। প্রকাশিত এই তালিকায় রোল নম্বরগুলো কোনো মেধাক্রম অনুযায়ী সাজানো হয়নি; বরং এগুলো রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা খুব শীঘ্রই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনে গুলি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬