লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদির বিদেশ সফরে ৫ বছরে ব্যয় ৫৫৭ কোটি রুপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন দ্বিপক্ষীয় বিদেশ সফরে গত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে মোট ব্যয় হয়েছে প্রায় ৫৫৭ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ১৮ টাকা ৫৬ পয়সা। বৃহস্পতিবার রাজ্যসভায় লিখিত এক প্রশ্নের জবাবে এ ব্যয়ের হিসাব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এবং ভারতের কমিউনিস্ট পার্টির সাংসদ ভি শিবদাসনের করা প্রশ্নের প্রেক্ষিতে এই তথ্য জানানো হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোদির বিদেশ সফরের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৭৪ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৭৯৭ রুপি। এই সাত মাসে তিনি মোট ১৩টি দেশ সফর করেছেন। দেশগুলোর তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালি, ফ্রান্স, স্লোভাকিয়া, সিশেলস, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এর মধ্যে মে মাসের দ্বিতীয়ার্ধে নরওয়ে সফরে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে, যার পরিমাণ ১৭ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৯০ রুপি। এছাড়া ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরে খরচ হয়েছে ১১ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৯৩৮ রুপি।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত বছরের বিদেশ সফরের মধ্যে ফেব্রুয়ারিতে ফ্রান্স সফরটি ছিল সবচেয়ে ব্যয়বহুল, যেখানে খরচ হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ রুপি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হিসাবগুলো প্রকৃত ব্যয়ের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং এতে মুদ্রার বিনিময় হার বা মূল্যস্ফীতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

রাজ্যসভায় একই সাথে কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলের কিছু সফরের ব্যয়ের তথ্যও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফরে ১০ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৩৬৩ রুপি এবং একই বছর ফ্রান্স সফরে ৮ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ৪৬৩ রুপি ব্যয় হয়েছিল। এছাড়া ২০১৩ সালে রাশিয়া সফরে ৯ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৮৯০ রুপি এবং জার্মানি সফরে ৬ কোটি ২ লাখ ২৩ হাজার ৪৮৪ রুপি খরচ হয়েছিল।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কর্মসূচিতে সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়, রাষ্ট্রীয় ভোজসভা এবং স্মৃতিসৌধ পরিদর্শনের মতো বিষয়গুলো থাকে। সফরে তিনি ভারতীয় বিমানবাহিনীর বিশেষ স্কোয়াড্রন পরিচালিত 'এয়ার ইন্ডিয়া ওয়ান' উড়োজাহাজ ব্যবহার করেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) জ্যেষ্ঠ কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকেন।

জনপ্রিয় সংবাদ

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

নরেন্দ্র মোদির বিদেশ সফরে ৫ বছরে ব্যয় ৫৫৭ কোটি রুপি

প্রকাশিত হয়েছে: ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬