লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। তারা আর খুব বেশি দিন এটি চালিয়ে যেতে পারবে বলে আমি মনে করি না।

এর আগে রয়টার্সের একটি প্রতিবেদনে উঠে আসে যে, গত পাঁচ মাস ধরে ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মজুতের উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহৃত হয়েছে।

অস্ত্রের মজুত সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রাম্প স্বীকার করেন যে, যদিও কিছু অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ যুক্তরাষ্ট্রের জন্য প্রায় সীমাহীন, তবে অন্য কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুত কিছুটা কমে এসেছে।

ভবিষ্যৎ চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে বলেও ট্রাম্প জানান। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নতুন স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং অস্ত্রের মজুত নিয়ে ট্রাম্পের এই মন্তব্য এমন একটি সময়ে এল যখন বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬