লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজে গাফিলতি হলে শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

সরকারের কাজে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি অংশ নেন।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই মুখপাত্র বলেন, বই অন্ধকার দূর করতে বাতির মতো কাজ করে এবং মানবসভ্যতার অগ্রগতিতে এর কোনো বিকল্প নেই। তিনি বিজ্ঞানের অবদানের কথা উল্লেখ করে বলেন, আজ আমরা মাইক্রোফোনে কথা বলছি, টেলিভিশন ক্যামেরায় ছবি ধারণ হচ্ছে কিংবা সাংবাদিকেরা বক্তব্য লিখে রাখছেন—এসবই বিজ্ঞানের অবদান। তবে বিজ্ঞানীরা যেসব তত্ত্ব লিখেছেন, সেগুলো বই আকারে প্রকাশিত হয়েছিল বলেই পরবর্তী প্রজন্ম তা পড়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পেরেছে।

রুহুল কবির রিজভী বলেন, বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলেই মনের জগতের পাশাপাশি বহির্জগতের অন্ধকার দূর করা সম্ভব। আমরা যদি বই না পড়ি এবং ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হই, তবে আমাদের মনের জগত ও বিশ্বজগত দুটোই অন্ধকার হয়ে থাকবে।

সরকারের পাঁচ মাসের কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত সরকার ও তারেক রহমানের সরকারকে নিয়ে নানা কথা বলা হচ্ছে। কিন্তু এই পাঁচ মাসে সরকার কী কাজ করেছে, তার পরিসংখ্যানসহ বিভিন্ন ঘটনাবলি এই বইটিতে তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং সামনে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতিসহ গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপের সংক্ষিপ্ত চিত্র বইটিতে রয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

রিজভী আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করছেন এবং বাংলাদেশের মাঠে-ঘাটে ও বন্দরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি নিজে তদারকি করছেন এবং কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যারা ভালো কাজ করছেন, তাঁদের উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন। তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও বিস্তৃত করার যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার বিবরণ এই বইটিতে পাওয়া যাবে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে রিজভী বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই বই তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে। তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ এই গ্রন্থটি সবার হাতে থাকলে মানুষ বুঝতে পারবে যে, অপপ্রচারকারীরা মূলত সরকারের ভালো কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়াল প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

কাজে গাফিলতি হলে শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৬:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬