লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু

শনিবার ৮ আগস্ট রিয়াদ থেকে আগত রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি সকাল সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এই নতুন ফ্লাইট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য রাখেন। বক্তারা উল্লেখ করেন, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদানই রিয়াদ এয়ারের প্রধান লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন যে, এই সরাসরি ফ্লাইট ঢাকা ও রিয়াদের মধ্যে বাণিজ্যিক ও অবকাশকালীন যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন এই রুটে প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ পরিচালনা করা হবে। রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। অন্যদিকে, ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে ফ্লাইটটি রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আর কোন কোন দেশ

ঢাকা-রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু

প্রকাশিত হয়েছে: ১১:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬