লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে শুটিংয়ের সময় স্কুটি দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর এই দুর্ঘটনা ঘটে। শুটিংয়ের কাজ শেষে পাহাড় থেকে নামার সময় চিত্রগ্রাহক মেহেদী রনির চালানো স্কুটিটি নিয়ন্ত্রণ হারালে তাঁরা দুজনেই মারাত্মক আহত হন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে খায়রুল বাসার জানান, নাটকের শুটিংয়ের অংশ হিসেবে তারা থাইল্যান্ডের কোলান দ্বীপে অবস্থান করছিলেন। পাহাড়ের ওপর শুটিং শেষ করে ফেরার পথে হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা নিচে পড়ে যান। শুটিং টিম কিছুটা দূরে থাকায় তাদের সহায়তায়ই আহতদের উদ্ধার করা হয়।

হাসপাতালের নিচ থেকে খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তার বুকে ব্যথা ও হাঁটুতে আঘাত লেগেছে, যার ফলে হাঁটতে কষ্ট হচ্ছে। চিত্রগ্রাহক মেহেদী রনি তার চেয়েও বেশি আহত হয়েছেন এবং শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে। বর্তমানে তারা পাতায়ায় রয়েছেন এবং সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং বাতিল করতে হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, 'আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়। এখন বিশ্রাম নিতে হবে। এ অবস্থায় ২-৩ দিন শুটিং করা সম্ভব নয়।'

উল্লেখ্য, খায়রুল বাসার ঈদের বিরতির পর মীর আরমান হোসেনের পরিচালনায় কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে রয়েছেন।

এ অবস্থায় ২–৩ দিন শুটিং করা সম্ভব নয়।’ বলেন খায়রুল বাসার।জানা যায়, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ে গেছেন এই অভিনেতা।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খোঁজে তদন্ত কমিটি

থাইল্যান্ডে শুটিংয়ের সময় স্কুটি দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

প্রকাশিত হয়েছে: ০১:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬