লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় ভারতীয় হাই কমিশন এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে এবং সাক্ষাতের কিছু ছবিও প্রকাশ করেছে।

এর আগে, গত সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে দীনেশ ত্রিবেদী দিল্লির উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি উল্লেখ করেছিলেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু বিরোধপূর্ণ বিষয় থাকলেও ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক বাস্তবতার প্রয়োজনে সেগুলোর সমাধান করা জরুরি।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা নিরসনে পোড় খাওয়া রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার ধারাবাহিকতায় গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করেছে ভারত। এছাড়া, জুলাই মাসে দিল্লিতে বিমসটেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম অংশ নেন।

দুই দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে গত ৫ আগস্ট নয়া দিল্লিতে আয়োজিত একটি সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানকে কেন্দ্র করে ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। এই পরিস্থিতির মধ্যেই হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬