লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী সাংবাদিকদের জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মির্জা ফখরুলের নাম প্রস্তাব করেন এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তা সমর্থন করেন।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার বর্তমান সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হবে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন সেখানে উপনির্বাচন আয়োজন করবে। রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি পদ নিয়ে গুঞ্জন চলছিল, তবে মির্জা ফখরুলের নামই আলোচনায় ছিল সবচেয়ে বেশি।

উল্লেখ্য, গত ২৪ জুলাই আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্টের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নতুন মহাসচিব পদে আলোচনায় চার শীর্ষ নেতার নাম

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬