লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের পদত্যাগের পর মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

বিএনপি’র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ের পরপরই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেও পদত্যাগ করবেন বলে জানা গেছে। তার এই পদত্যাগের সিদ্ধান্তের পর থেকেই মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ই আগস্ট বর্তমান বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও মন্ত্রীদের কাজের মূল্যায়নের বার্তা দিয়েছিলেন। মির্জা ফখরুলের পদত্যাগের ফলে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়টি শূন্য হতে যাচ্ছে। ২০শে আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে এবং নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার পর মন্ত্রিসভায় দপ্তর রদবদল ও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। দলের স্থায়ী কমিটির দুইজন সদস্য জানিয়েছেন, প্রেসিডেন্টের শপথের আগে মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসবে না এবং শপথের পরই নতুন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হবে।

সচিবালয়ে গতকাল অনুষ্ঠিত সিনিয়র নেতাদের বৈঠকে পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন একজন হুইপ। তবে দলীয় সূত্রগুলো বলছে, আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হতে পারে।

মন্ত্রিসভায় রদবদলের আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম শোনা যাচ্ছে। যদি তিনি সেখানে স্থলাভিষিক্ত হন, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এ্যানী বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি স্বরাষ্ট্রে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নিয়োগ নিয়ে জল্পনা চলছে। উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হয়, যেখানে বর্তমানে ২৪ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

মির্জা ফখরুলের পদত্যাগের পর মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

প্রকাশিত হয়েছে: ০১:৪০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬