লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের গোপন বিমান বদল, মিম ছড়াল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। এই গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে তুরস্ক থেকে ফেরার পথে ট্রাম্পকে গোপনে বিমান বদল করতে হয়। বড় নীল-সাদা প্রেসিডেন্টের বিমান থেকে তাকে সরিয়ে ছোট একটি সরকারি বিমানে নেওয়া হয়। বিমান বদলের এই গোপনীয়তা বজায় রাখতে ট্রাম্প ও তার সহযোগীরা খাবার বহনকারী একটি ক্যাটারিং গাড়ি ব্যবহার করেন।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৮ জুলাই তুরস্ক থেকে ফেরার সময় এই বিশেষ নিরাপত্তা অভিযান চালানো হয়। ট্রাম্প ও তার সহযোগীরা ক্যাটারিং গাড়িতে করে মূল বিমান থেকে সরে গিয়ে ছোট ও সাধারণ সি-৩২এ সরকারি বিমানে ওঠেন। অন্যদিকে, এয়ার ফোর্স ওয়ান আলাদাভাবে উড়ে যায়, যেটিতে মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, হোয়াইট হাউসের কর্মী এবং অন্যান্য সদস্যরা ছিলেন। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আঙ্কারায় ট্রাম্প কোথায় অবস্থান করছেন, এমনকি হোটেলের কোন তলায় আছেন—তা ইরানিরা জেনে যাওয়ায় মার্কিন কর্মকর্তারা চরম উদ্বেগের মধ্যে পড়েছিলেন। মার্কিন সিক্রেট সার্ভিস এই হুমকিকে বিশ্বাসযোগ্য ও তাৎক্ষণিক বলে মনে করে, যার ফলে ট্রাম্পের অবস্থান ও গতিবিধি গোপন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইরান ট্রাম্পের সামরিক শক্তি নিয়ে উপহাস শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক দাবি করেন, এই ‘কেলেঙ্কারির’ কারণে ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার ভাষ্যমতে, ইরানের সামরিক শক্তির ভয়েই ট্রাম্প তুরস্ক থেকে ফেরার সময় গোপনে বিমান বদল করেছেন, যা তার জন্য ‘অপমানের’ কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনা নিয়ে ব্যাপক ব্যঙ্গাত্মক মিম ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাসের এক্স অ্যাকাউন্ট থেকে ট্রাম্পকে খাবারে ভর্তি একটি বাক্সের ভেতর দেখানো একটি মিম পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, "আর বেশিদিন নেই, ট্রাম্পকে আবর্জনার পাত্রে লুকিয়ে রাখা হবে।" এছাড়া তেহরানের বিভিন্ন স্থানে ট্রাম্পকে কফিনে শুয়ে থাকা কিংবা সমুদ্রে ডুবে যাওয়ার দৃশ্যে চিত্রিত ব্যঙ্গাত্মক বিলবোর্ড ও দেয়ালচিত্র প্রদর্শন করা হচ্ছে।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯: ২৭আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯: ৩৩

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের গোপন বিমান বদল, মিম ছড়াল ইরান

প্রকাশিত হয়েছে: ০৩:৫০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬