লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রকল্পের চেয়ে বিদ্যমান ক্রীড়া স্থাপনার উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

সারা দেশে নতুন করে বাড়তি অবকাঠামো নির্মাণ না করে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার (১৪ আগস্ট) ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ‘দ্য স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গত ১২ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান অবকাঠামোগুলো স্বয়ংসম্পূর্ণ করার পর যদি প্রয়োজন হয়, তবেই নতুন করে ক্রীড়া অবকাঠামো তৈরির কথা বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, এই লক্ষ্যের অংশ হিসেবেই এর আগে প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় ক্রীড়া আসরের উদ্বোধন করেছিলেন। গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মাধ্যমে ওই আসর শেষ হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন চলছে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, জমি অধিগ্রহণ ব্যয়বহুল হওয়ায় নির্ধারিত ৮ বিঘার চেয়ে ছোট জমি পাওয়া গেলেও সেটিকে মাঠ হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার লক্ষ্যে তিনি সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহকে নারী ক্রীড়াবিদ তৈরির উর্বর ক্ষেত্র হিসেবে অভিহিত করে আমিনুল হক ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েদের প্রশংসা করেন। এছাড়া, শিগগিরই প্রধানমন্ত্রী তার বাসভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল, নারী হকি দল, ক্রিকেট দল এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

নতুন প্রকল্পের চেয়ে বিদ্যমান ক্রীড়া স্থাপনার উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৫:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬