লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

দখলদার ইসরাইল কেবল শক্তির ভাষাই বোঝে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। ২০০৬ সালের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর অর্জিত ‘বিজয়ের’ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভাষণে তিনি এই কথা বলেন।

শেখ নাইম কাসেম তার বক্তব্যে ২০০৬ সালের যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, হিজবুল্লাহর হাতে দুজন ইসরাইলি সেনা বন্দি হওয়ার পরই সেই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইসরাইলি কারাগার থেকে অপহৃত লেবানিজদের মুক্তি নিশ্চিত করা।

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, লেবানিজ বন্দিদের মুক্তি নিশ্চিত করার জন্য সব ধরনের যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু সেগুলো ব্যর্থ হয়। এরপরই ইসরাইলি সেনাদের অপহরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের কারাগারে থাকা বন্দিদের পরিত্যাগ না করার প্রতিশ্রুতি পূরণের জন্য এই পদক্ষেপটি নেওয়া অপরিহার্য ছিল।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২: ০০আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২: ০৫

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

প্রকাশিত হয়েছে: ০৬:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬