লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আকিজ বশির কেবলসের ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ বশিরের সহযোগী প্রতিষ্ঠান আকিজ বশির কেবলস সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা শীর্ষ পরিবেশকদের অসামান্য বিক্রয় সাফল্য এবং কোম্পানির সাথে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতি দিতে এই বিশেষ আয়োজন করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশকরা এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন। অনুষ্ঠানে দেশব্যাপী কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও উপস্থিতি বাড়াতে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন পরিবেশকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন। তাদের সহযোগিতাই দেশজুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।’

আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক তার বক্তব্যে বলেন, ‘আমাদের সম্মানিত পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই অর্জন উদ্‌যাপনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই পুরস্কার পরিবেশকদের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।’

পরিশেষে, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শক্তিশালী অংশীদারিত্ব, পণ্যের মান বজায় রাখা, গ্রাহকদের অবিচল আস্থা এবং প্রতিনিয়ত নতুনত্বের চর্চাই আগামী দিনে কোম্পানির প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

ঢাকায় আকিজ বশির কেবলসের ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৮:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬