লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের নতুন কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড চালু

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে ‘ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড’ চালু করেছে। গেল বৃহস্পতিবার (১৪ আগস্ট) আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে এনএসইউ ও ঢাকা ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশন ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই নতুন প্রিপেইড কার্ডটি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। কার্ডটির মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশে তাদের শিক্ষা সংক্রান্ত খরচ, ডিজিটাল সেবা গ্রহণ এবং দৈনন্দিন জীবনযাপনের ব্যয় সহজে পরিচালনা করতে পারবেন। কার্ডটিতে IELTS, SAT, GMAT ও TOEFL পরীক্ষার ফি পরিশোধের সুবিধা রয়েছে। পাশাপাশি স্টার সিনেপ্লেক্স এবং বিভিন্ন জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। এছাড়া রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান, এনএসইউ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগের পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সেতুবন্ধন তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এই কার্ড শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এক বার্তায় উল্লেখ করেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতেই এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডারউইন টেস্টে জয়ের সুবাস পেলেও সতর্ক বাংলাদেশ, প্রশংসায় ভাসছেন মিরাজরা

শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের নতুন কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড চালু

প্রকাশিত হয়েছে: ০২:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬