লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দিয়েছিল বিগত সরকার’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত এবং জ্বালানি খাতের চরম অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে জনগণের সহযোগিতায় বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মো. নূরুল ইসলাম বলেন, বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশের একাধিক জাতীয় বাজেট প্রণয়ন করা সম্ভব ছিল। দীর্ঘ সময় ধরে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে দুর্বল করার যে প্রক্রিয়া চালানো হয়েছে, তা থেকে উত্তরণের জন্য এখন জাতীয় ঐক্যের প্রয়োজন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে চিফ হুইপ বলেন, দেশ যখন চরম দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে মাত্র তিন বছরের মধ্যে দেশকে খাদ্য রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত করেছিলেন। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও এই ভঙ্গুর অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে। তবে এর জন্য দেশের সঠিক পরিচালনায় সবার সর্বাত্মক সহযোগিতা দরকার।

স্বৈরাচারী শাসনের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার শুধু মানুষের কথা বলার অধিকারই কেড়ে নেয়নি, বরং মানুষের সুন্দর আগামী ও ভবিষ্যৎ নিয়ে সব স্বপ্ন সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছিল। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের খাদ্যের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

চিফ হুইপ আরও উল্লেখ করেন, গত সাড়ে পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার জনগণের দুর্ভোগ ও হাহাকার অনেকটাই কমিয়ে আনতে পেরেছে। সাধারণ মানুষের সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত এএসআই

‘৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দিয়েছিল বিগত সরকার’

প্রকাশিত হয়েছে: ০২:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬