লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক-ইউটিউবকে টেক্কা দিতে ফেসবুকের নতুন এআই অ্যাপ ‘ক্রিয়েটর স্টুডিও’

ভিডিও ও পোস্টের দর্শক বাড়াতে এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের একটি সম্পূর্ণ নতুন ও আলাদা অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত এই অ্যাপটি পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আইওএস বা অ্যাপল ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা এই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

মেটা সম্প্রতি শুধু এই একটি অ্যাপই নয়, বরং ব্যবহারকারীদের জন্য আরও বেশ কিছু নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপের জন্য রেডিটের মতো অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের সাথে ছবি শেয়ার করার অ্যাপ ‘ইনস্ট্যান্টস’, গেম খেলার অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প বানানোর অ্যাপ ‘স্টোরিকিট’। এই ধারাবাহিকতায় এবার ক্রিয়েটরদের জন্য বিশেষায়িত অ্যাপ নিয়ে এলো প্রতিষ্ঠানটি।

নতুন এই অ্যাপটিতে ফেসবুক যুক্ত করেছে নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ বা সাহায্যকারী ফিচার। আগে নিজেদের পেজের পারফরম্যান্স বা অবস্থা বুঝতে ক্রিয়েটরদের অনেক জটিল চার্ট ও হিসাব-নিকাশ বিশ্লেষণ করতে হতো। কিন্তু এখন তারা সরাসরি এআই-কে প্রশ্ন করেই সব তথ্য জেনে নিতে পারবেন। যেমন— ‘আমার কখন পোস্ট করা উচিত?’ কিংবা ‘মানুষ আমার পোস্টে কী বলছে?’—এআই খুব দ্রুত ও সহজ ভাষায় এসব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এটি ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বুঝে বিভিন্ন পরামর্শও দেবে।

অ্যাপটির আরেকটি আকর্ষণীয় ফিচার হলো এর ‘এআই কমেন্ট টুল’। এটি পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো খুঁজে বের করে ক্রিয়েটরের নিজস্ব কথা বলার ধরন অনুযায়ী উত্তরের একটি খসড়া বা ড্রাফট তৈরি করে দেয়। ক্রিয়েটররা চাইলে পোস্ট করার আগে সেই উত্তর নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। এছাড়া প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলেই ক্রিয়েটররা তাদের দিনের জরুরি কাজের একটি তালিকা দেখতে পাবেন, যেখানে আগের পোস্টগুলোর পারফরম্যান্স, লক্ষ্যের দিকে অগ্রগতি এবং কাদের কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজন, তা সুন্দরভাবে সাজানো থাকবে।

মেটার এই নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য হলো টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে জোরদার প্রতিযোগিতা করা এবং ক্রিয়েটরদের ফেসবুকেই ধরে রাখা। একই সঙ্গে কাজের আইডিয়া খোঁজা বা পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ক্রিয়েটররা যেন চ্যাটজিপিটির মতো বাইরের কোনো টুলের ওপর নির্ভর না করেন, সেটি নিশ্চিত করতে চাইছে মেটা।

জনপ্রিয় সংবাদ

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত এএসআই

টিকটক-ইউটিউবকে টেক্কা দিতে ফেসবুকের নতুন এআই অ্যাপ ‘ক্রিয়েটর স্টুডিও’

প্রকাশিত হয়েছে: ০২:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬