লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ব: ডিএনসিসি প্রশাসক

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার সকালে রাজধানীর মিরপুর-২ এলাকায় আয়োজিত এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে ক্লিন ও গ্রিন রাখার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে অনুশাসন জারি করা হয়েছে। এই অনুশাসন পাওয়ার পর থেকেই ডিএনসিসি কার্যক্রম শুরু করেছে। তিনি আরও বলেন, শহরকে ডেঙ্গু ও মশামুক্ত রাখার লক্ষ্যে স্কুল-কলেজের মাধ্যমে নিয়মিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

শফিকুল ইসলাম খান বলেন, “ঢাকা শহর আপনার-আমার সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। চলার পথে হাতে থাকা টিস্যু কিংবা পানির ছোট কনটেইনারসহ যেকোনো বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যাতে রাস্তার আশেপাশে কোনো আবর্জনা না থাকে। আমরা সবাই মিলে একটি সুন্দর নগর উপহার দিতে চাই।” তিনি সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৬: ২৮আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৬: ৩৩

জনপ্রিয় সংবাদ

বিল গেটস কন্যার স্টার্টআপে প্রতারণার অভিযোগ, সহপাঠীদের বিস্ফোরক তথ্য

সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ব: ডিএনসিসি প্রশাসক

প্রকাশিত হয়েছে: ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬