লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর তাহমিদুল কবিরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয় এবং পরদিন বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ ঝরনার নিচের একটি খুম থেকে উদ্ধার করা হয়। তাহমিদুল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে তাহমিদুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মামুনুল কবির। তিনি বলেন, 'আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা।' তিনি আরও বলেন, 'আমার ছোট্ট নিষ্পাপ ছেলে। বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে সে আর ফিরে এল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পেয়েছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।'

জানাজায় পরিবারের সদস্য, স্বজন, প্রতিবেশী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষকেরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাহমিদুলের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করা হয়।

তাহমিদুলের পরিবার চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনির একটি ভাড়া বাসায় থাকেন। সে দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ ছিল। তার বড় বোন নওশীন তাসনীমের বয়স ১৬ এবং ছোট ভাই তাওসিফুল কবির আহাদের বয়স চার বছর। তাহমিদুল এ বছরের শুরুতে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছিল।

জানাজায় অংশ নেওয়া বিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন জানান, তাহমিদুল পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছিল। তার অকাল মৃত্যুতে বিদ্যালয় পরিবার শোকাহত। এদিকে শৈলপ্রপাত এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালসম বম জানান, ঝরনায় গোসলের সময় কখন সে খুমের গভীরে পড়ে গিয়েছিল তা তার বন্ধুরা বুঝতে পারেনি। ফেরার সময় তারা দলের একজনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ছয় শিক্ষার্থীর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে তাঁদের নজরে আসেনি। পরে বিষয়টি জানতে পেরে তাদের খোঁজ নেওয়া হয় এবং বিকেলের দিকে শৈলপ্রপাত থেকে তাহমিদুলের নিখোঁজ হওয়ার খবর পান তাঁরা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে কিশোর তাহমিদুলের জানাজা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

প্রকাশিত হয়েছে: ১২:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬