লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নতুন সামরিক হামলার ছক চূড়ান্ত করছেন নেতানিয়াহু

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করাকে অনিবার্য বলে মনে করছেন। এ বিষয়ে তিনি দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের অবহিত করেছেন। জানা গেছে, তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন এই সামরিক অভিযান চালানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি বৈঠকে নেতানিয়াহু নতুন করে ইরানে সামরিক অভিযানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন এবং তা অনুমোদনও করা হয়েছে। এখন কেবল অভিযান শুরুর সময়ের অপেক্ষায় রয়েছে ইসরাইল।

গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, নিজের দুর্বল রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতেই তিনি যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছেন। তবে নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, নতুন এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে মিশ্র সংকেত পাওয়া যাচ্ছে। তিনি এই বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না এবং বছরের শুরুর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তার ভাষায়, আমাদের হাতে সময় আছে।

অন্যদিকে, দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন নেতানিয়াহু। ট্রাম্পও ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেকটি হামলার বিষয়টি বিবেচনা করছেন এবং ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়ন খতিয়ে দেখছেন। ওই মূল্যায়নে উল্লেখ করা হয়েছে যে, ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কিছু অংশ পুনর্গঠন করেছে। পাশাপাশি দেশটিতে রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতির আশঙ্কাও রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

ইরানে নতুন সামরিক হামলার ছক চূড়ান্ত করছেন নেতানিয়াহু

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬