লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। সেই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ক্যাম্পাসের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন এবং প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে গোল চত্বরে গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। সেই সাথে আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবি না মানলে নিজেরাই এসব কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে, যা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, উত্তেজনাকর এই পরিস্থিতিতে ক্যাম্পাসে আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি, যা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা ও ক্যাম্পাসের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনির্দিষ্টকালের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬