লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ৩০ টেস্টে জয়শূন্য থেকে যেভাবে বদলে গেল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটের শুরুর দিনগুলোতে বাংলাদেশ দল মাঠে নামা মানেই ছিল অবধারিত পরাজয়। এমনকি একসময় ক্রীড়াভিত্তিক প্রভাবশালী ওয়েবসাইট ক্রিকইনফো তাদের পরিসংখ্যান দেখানোর সময় লিখে দিত ‘বাংলাদেশের ম্যাচ বাদ দিয়ে’। সেই ‘মিনোজ’ তকমা ঝেড়ে ফেলে লাল বলের ক্রিকেটে এখন দারুণ এক বদলে যাওয়ার গল্প লিখছে বাংলাদেশ। বিশেষ করে প্রতিপক্ষের মাঠে সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দিচ্ছে কতটা পরিপক্ব হয়ে উঠেছে দলটি।

পরিসংখ্যান ঘাঁটলে এই পরিবর্তনের চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। নিজেদের শেষ ৪৫টি টেস্টের মধ্যে ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ। আর শেষ ১৭ টেস্টে এসেছে ৬টি জয়। আরও সাম্প্রতিক সময়ে তাকালে দেখা যায়, শেষ ১০ টেস্টের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অথচ শুরুর দিকে চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। ২০০৫ সালে ঘরের মাঠে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ দেশের বাইরে প্রথম জয় পেয়েছিল ২০০৯ সালে, খেলোয়াড়দের বিদ্রোহে হীনবল হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ঐতিহাসিক জয়ের আগে বিদেশের মাটিতে ৩০টি টেস্ট খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ; যার মধ্যে ২৮টিতেই ছিল হার আর দুটি ম্যাচ হয়েছিল ড্র (যার একটি আবার বৃষ্টির কল্যাণে)।

সেই জয়খরা কাটানো বাংলাদেশ এবার ক্রিকেটের অন্যতম কঠিন দুর্গ অস্ট্রেলিয়াতেও জয় পতাকা উড়িয়েছে। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম বড় অর্জনটি নিজেদের করে নিয়েছে তারা। মাত্র তৃতীয় প্রচেষ্টাতেই অস্ট্রেলিয়া জয় করা বাংলাদেশের সামনে এখন কেবল তিনটি দেশ বাকি রয়েছে, যেখানে তারা এখনো কোনো টেস্ট জিততে পারেনি। এই দেশগুলো হলো—ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ইংল্যান্ডে ৪টি টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ, যেখানে তারা সর্বশেষ খেলেছিল ২০১০ সালে। তবে আগামী বছর আবার ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে দলটির। এছাড়া ভারতে ৫টি এবং দক্ষিণ আফ্রিকায় ৮টি টেস্ট খেলে সবকটিতেই হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে।

এখন পর্যন্ত দেশের বাইরে ছয়টি দেশে টেস্ট ম্যাচ জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। এগুলো হলো—ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। একসময় পাকিস্তান, শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ডে খেলতে যাওয়া মানেই যেখানে ছিল বড় ব্যবধানে হারের শঙ্কা, সেখানে এখন জয়ের দেখা পাচ্ছে দলটি। বিদেশের মাটিতে বাংলাদেশ সবচেয়ে বেশি জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে—১২ ম্যাচে ৩টি। এছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়েতে দুটি করে এবং শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একটি করে টেস্ট জিতেছে বাংলাদেশ।

বিভিন্ন দেশে প্রথম টেস্ট জয় পেতে বাংলাদেশকে কত ম্যাচ খেলতে হয়েছে, তারও একটি আকর্ষণীয় পরিসংখ্যান রয়েছে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে মাত্র তৃতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানে প্রথম টেস্ট জয় এসেছে ষষ্ঠ ম্যাচে, জিম্বাবুয়েতে সপ্তম ম্যাচে এবং নিউজিল্যান্ডে এসেছে দশম ম্যাচে। তবে প্রথম টেস্ট জয় পেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কায়, সেখানে দ্বাদশ ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

প্রথম ৩০ টেস্টে জয়শূন্য থেকে যেভাবে বদলে গেল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬