লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ল

মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) তাদের বর্তমান দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসরণ করে ড. মো. নাসিমুল গনিকে ১৮ আগস্ট থেকে পরবর্তী এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্ত হিসেবে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। একই শর্তে মো. এহছানুল হকের চুক্তির মেয়াদও ১৮ আগস্ট থেকে আরও এক বছর বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তালিকায় নাসিমুল গনি ও এহছানুল হক অন্তর্ভুক্ত ছিলেন। শুরুতে নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে এবং এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর নাসিমুল গনিকে সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এর আগে গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে স্থানান্তর করা হয়েছিল।

উল্লেখ্য যে, বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. মো. নাসিমুল গনিকে ২০০৯ সালে ওএসডি করা হয়েছিল। প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ল

প্রকাশিত হয়েছে: ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬