লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জায়গায় সরাসরি ফিফার টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার ফুটবলের সীমানা পেরিয়ে এবার আসিয়ান অঞ্চলের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ‘আসিয়ান কাপ’-এ সরাসরি খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত ভারতের নাটকীয়ভাবে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের কারণেই শেষ মুহূর্তে এই সুযোগটি তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির এক বিশেষ সভায় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে বাফুফের ওপর কোনো আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে না। আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকেই অংশগ্রহণকারী দলগুলোকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া ফুটবলারদের যাতায়াত, থাকা-খাওয়াসহ সব ধরনের আবাসন খরচও বহন করবে আয়োজকরা। বাফুফের জাতীয় দল কমিটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন যে, এই সফরের জন্য ফেডারেশনকে কোনো বড় ধরনের অর্থ খরচ করতে হচ্ছে না।

আসিয়ান কাপের প্রাথমিক আমন্ত্রণে বাংলাদেশের নাম ছিল না, তবে দক্ষিণ এশিয়া থেকে ভারতের খেলার কথা ছিল। কিন্তু আগামী ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচের প্রস্তুতিতে বাড়তি মনোযোগ দেওয়ার লক্ষ্যে হঠাৎ করেই আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ভারতের এই শূন্য আসনেই শেষ মুহূর্তে খেলার সুযোগ পায় বাংলাদেশ। এর আগে, আগামী সেপ্টেম্বরে ঢাকায় নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা অথবা একই সময়ে কিরগিজস্তানে আমন্ত্রিত হয়ে খেলতে যাওয়ার দুটি পরিকল্পনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বাফুফে। ইন্দোনেশিয়ায় ফিফার অর্থায়নে আয়োজিত আসিয়ান কাপে খেলার বিষয়টি নিশ্চিত হওয়ায় বাফুফের আন্তর্জাতিক সূচি নিয়ে তৈরি হওয়া সেই সংকট এখন অনেকটাই কেটে গেছে।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

ভারতের জায়গায় সরাসরি ফিফার টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৩:৪২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬