লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু

বিহারের লখিসরাই জেলার ঐতিহাসিক অশোকধাম মন্দিরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুণ্যলগ্নে এক ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত সাতজন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিবের মাথায় জল ঢালতে আসা বহু পুণ্যার্থী এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন ভোরে বিপুল সংখ্যক পুণ্যার্থী মন্দিরে সমবেত হয়েছিলেন। সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেনে করে প্রচুর ভক্ত এসে পৌঁছালে মন্দিরের ভিড় অস্বাভাবিক বেড়ে যায়। এক পর্যায়ে মন্দিরের সামনের ব্যারিকেড ভেঙে পড়লে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উপস্থিত ভক্তদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির মধ্যেই পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়। লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সব তথ্য যাচাইয়ের পরই দুর্ঘটনার আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শিব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রশাসনিক কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। উল্লেখ্য, ‘শ্রী ইন্দ্রদমনেশ্বর মহাদেব মন্দির’ নামে পরিচিত এই ঐতিহাসিক মন্দিরটিতে শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম ঘটে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬