লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে: প্রেস সচিব

দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও তার কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, অতীতে আমরা দেখেছি কোনো অনুষ্ঠানে কেউ এলে তাকে নিয়ে ১০-১৫ মিনিট ধরে বন্দনা করা হতো। বর্তমান সরকার সেই স্তুতির রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার সূচনা করেছে। তিনি আরও জানান, বিশ্বজুড়ে নতুন সরকারের প্রথম ১০০ দিনকে 'হানিমুন পিরিয়ড' বলা হলেও, সরকারি পরিকল্পনার প্রাথমিক ফলাফল পেতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন হয়। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার ১৮০ দিন শেষে কাজের হিসাব তুলে ধরেছে।

সরকারের অন্যতম সাফল্য হিসেবে নির্বাচনী ইশতেহারের ৩১ দফার প্রতিটি ধরে ধরে বাস্তবায়নের কথা উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, অতীতে প্রতিশ্রুতি এভাবে বাস্তবায়নের কোনো নজির ছিল না। রাজনীতিতে গুণগত পরিবর্তনের উদাহরণ টেনে তিনি জানান, হাম ও রুবেলার টিকা নিয়ে তৈরি হওয়া অসহনীয় পরিস্থিতির দায় এই সরকারের না থাকলেও প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে শোকাহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এই জবাবদিহিতা ও দায়বদ্ধতার সংস্কৃতি সরকারের বড় সফলতা।

কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যের কথা জানিয়ে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি কিশোরগঞ্জ সফরে গিয়ে বলেছেন, আমরা বাংলাদেশটিকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এই ধারণায় রাষ্ট্রের প্রতি জনগণের যেমন দায়বদ্ধতা থাকবে, তেমনি রাষ্ট্রেরও দায়বদ্ধতা থাকবে নাগরিকদের প্রতি। রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ২০ বছর বয়সী যুবকের

ব্যক্তি বন্দনার রাজনীতি থেকে সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে: প্রেস সচিব

প্রকাশিত হয়েছে: ০৬:৪২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬